আমেরিকায় দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত ৩জন নিহত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মধ্য-আকাশে এই ঘটনা ঘটে।
শেরিফ অফিস জানিয়েছে, দুটি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই সনাক্ত করা যায়নি।
সূত্র: পার্সটুডে











