spot_img
spot_img

হারাম খেলে, চুরি করলে দেশের উন্নয়ন হবে না : মন্ত্রিপরিষদ সচিব

হারাম খেলে, চুরি করলে দেশের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, হারাম খেলে, চুরি করলে দেশের উন্নয়ন হবে না। কিছু কিছু প্রকল্প সমীক্ষা ছাড়াই একনেকে তোলা হয়। আপনারা এটি কীভাবে করেন। আপনারা এটি করতে পারেন না।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরডি সচিব শরিফ খান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ