spot_img
spot_img

আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও সেখানকার সশস্ত্র বাহিনী আরাকান আর্মির মধ্যে বিরোধ চলছে। এর জেরে তারা একে অপরকে গুলি ছুড়ছে বলে আমরা শুনেছি। সেসব গুলির দু–একটা আমাদের দেশে এসে পড়ছে। এতে আমাদের একজন মারা গেছেন ও কয়েকজন আহত হয়েছেন‌। এ জন্য আমরা মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অ্যান্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এর আগে যারা এসেছে, তারাই নানা ধরনের সমস্যা তৈরি করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ