দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু ও ৬১৪ জনকে শনাক্ত করা হয়েছে।।
মঙ্গলবার (২০ সেপ্তেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।











