ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আবারও আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে দ্বীপটিতে আঘাত হানে এ ভূকম্পন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেউলবোহ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপষ্ঠ থেকে ৪৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে ইউএসজিএস। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) থেকে এর মাত্রা ৬ দশমিক ১ বলে জানানো হয়েছে।











