spot_img
spot_img

পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আমেরিকায় সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় সরকার প্রধান নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে আজ বিকেলে শতাধিক যাত্রীবাহী একটি নৌকাডুবিতে ২৪ জনের প্রাণহানি হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ