চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের ‘স্বাধীনতা’র প্রতি যেকোনো বিদেশী সমর্থনকে কঠিন হাতে মোকাবিলার করার ঘোষণা দিয়েছে বেইজিং।
শনিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মোকাবিলা করব এবং বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নেব। চীনের সাথে তাইওয়ানের পুনর্মিলনকে বাধাগ্রস্ত করার যেকোনো পদক্ষেপ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে বাধ্য।
তাইওয়ানের ওপর চীনের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক-চীন নীতিতে বিশ্বের সব দেশ এই সার্বভৌমত্বকে মেনেও নিয়েছে। এর মাধ্যমে দেশগুলো তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী সরকারের সাথে কোনোরকম সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এসব দেশের দলে আমেরিকা থাকলেও দেশটি এক-চীন নীতি ‘মেনে চলার’ একইসময়ে তাইওয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাজয় রেখেছে।
সূত্র : পার্সটুডে











