spot_img
spot_img

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি নিশ্চিত করতে নেপিদোর সঙ্গে বসবে বেইজিং

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আশ্বস্ত করেছেন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি বজায় রাখতে এবং সীমানা লঙ্ঘনের বিষয় নিয়ে বেইজিং নেপিদোর সঙ্গে যোগাযোগ করবে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এক মাসেরও বেশি সময় ধরে সীমান্তে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মুহাম্মাদ খুরশেদ আলমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, বন্ধুদের মধ্যে যে রকম কথা হয়, আমাদের মধ্যে সে রকম কথা হয়েছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনসহ একাধিক আন্তর্জাতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ