spot_img
spot_img

ইউক্রেনের ৪টি অঞ্চলে গণভোটে বিজয়ের দাবি করল রাশিয়া

রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গণভোট শেষ হয়েছে।

আজ বুধবার (২৮শে সেপ্টেম্বর) ফলাফল প্রকাশ করা হবে। তবে বেশিরভাগ বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট প্রদানের আভাস পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এসব অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসন এ কথা জানিয়েছে।

পাঁচ দিনের গণভোটের পর এই ফলাফলের কথা জানানো হয়। ইউক্রেন ও দেশটির মিত্র পশ্চিমা দেশগুলো এই গণভোটকে প্রহসন আখ্যা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তড়িঘড়ি করে চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করা হয়। সেগুলো হলো- পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসন। এই চারটি অঞ্চল ইউক্রেনের গোটা ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।

লুহানস্ক কর্তৃপক্ষ বলেছে, ৯৮ দশমিক ৪ শতাংশ ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। জাপোরিঝিয়ায় রাশিয়ার নিয়োগ করা প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার।

খেরসনে ভোটগ্রহণ কমিটির প্রধান বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ওই অঞ্চলের ৯৯ দশমিক ২ শতাংশ ভোটারই রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ