spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু; শনাক্ত ৭০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৭০৮ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল দুই, আর শনাক্ত হয় ৬৭৯ জন।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। এ ছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে চার হাজার ৮২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ