spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত; নিহত ১

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত একজনের প্রাণহানি ও ৯ জন আহতের খবর পাওয়া গেছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।

জানা গেছে, ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে অনুভূত হয় ভূমিকম্পটি এবং এসময় লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে। এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া সুনামির সতর্কতা জারি না হলেও পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ