রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাষ্ট্রপতি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে এক বাণীতে এসব কথা বলেন তিনি।
আবদুল হামিদ বলেন, দেশের সকল কন্যাশিশুর প্রতি এ উপলক্ষ্যে রইলো আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধসহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।
সূত্র: বাসস











