spot_img
spot_img

ভারতে দুর্গাপূজার মণ্ডপে আগুন; শিশুসহ নিহত ৫

ভারতে হিন্দুদের দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬৬ জন।

রোববার (৩ অক্টোবর) রাতে উত্তর প্রদেশের ভাদোহি শহরে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর দিন আরতি দেয়ার সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মণ্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তারা।

জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথি বলেন, প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক নারী ও ১৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে সোমবার (৩ অক্টোবর) সকালে হাসপাতালে আরো দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ