রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধে বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
রোববার (২ অক্টোবর) ভ্যাটিকানের সেইন্ট পিটারস স্কয়ারে তার সাপ্তাহিক উন্মুক্ত প্রার্থনায় পোপ ফ্রান্সিস এই আহ্বান জানান।
পোপ ফ্রান্সিস বলেন, আমার আবেদনটি প্রথমত হচ্ছে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের প্রতি। মানুষের প্রতি ভালোবাসার দোহাই দিয়ে সহিংসতা ও মৃত্যুর এই চক্রটি বন্ধ করতে তাকে বিনীতভাবে অনুরোধ করছি।
তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আমি গভীরভাবে দুঃখিত। যুদ্ধের কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। আসলে যুদ্ধের পরিস্থিতিগুলো পারমাণবিক ঝুঁকি বৃদ্ধি করছে। এতে শঙ্কা হয় যে পারমাণবিক যুদ্ধ বিশ্ব জুড়ে বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।











