পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরী বলেন, মূল ঘটনাটি কোথায় ঘটেছে, এটি জানার জন্য আমরা কাজ করছি। এগুলো সব মিলি সেকেন্ডের মধ্যেই ঘটে। কোনটা আগে, কোনটা পরে আবার এটার কারণে ওটা হলো নাকি অন্য কারণে এটা হল, এগুলোই আমরা খুঁজছি। এগুলো বিভিন্ন যান্ত্রিক ডাটা। যন্ত্রের মধ্যে সময় থাকে। কী ঘটেছিল, সেটা থাকে, বিভিন্ন গ্রাফ- এগুলো এনালাইসিস করতে হবে।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) বিদ্যুৎ বিভ্রাট হয়। এ ঘটনায় গতকালই ইয়াকুব ইলাহী চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তের বিষয়ে ইয়াকুব ইলাহী চৌধুরী বুধবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তারা কাজ করছেন। এখন পর্যন্ত মানব সৃষ্ট কোনো গাফিলতি খুঁজে পাওয়া যায়নি।











