spot_img
spot_img

বাংলাদেশকে সরাসরি কিছু করার সাহস মিয়ানমারের নেই : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশকে সরাসরি কিছু করার সাহস মিয়ানমারের নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আমাদের মূল বার্তা হলো, বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ-বিগ্রহ চাই না, মানুষের কষ্ট হয়। আমরা সীমান্তে শান্তি চাই। এমনকি দেশের ভেতরেও শান্তি চাই। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। সেটা নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষে জানে। আমাদের প্রয়োজন সহনশীলতা, আর সেটা আমাদের সরকার প্রধান দেখাচ্ছেন। যুদ্ধ করলে করা যাবে, বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো ফায়দা হবে না।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত খোঁচায়, তাহলে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। তাদের পেছনে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ। মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে, বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার একেক বার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ