ভারতের তিন রাজ্যে দুর্গা প্রতিমা বিসর্জনকালে পানিতে ডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৫ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও রাজস্থানের একাধিক নদীতে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জনের সময় ডুবে সাত জন মারা গেছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, উত্তর প্রদেশের আগ্রায় মূর্তি বিসর্জনের সময় যমুনা নদীতে ১৫ বছর বয়সি একটি কিশোর এবং ২০ ও ২২ বছর বয়সি দুই যুবক ডুবে মারা গেছে।
এসব ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল পাহাড়ি ঢল এখনও অব্যাহত রয়েছে। তাই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।











