spot_img
spot_img

ভারতীয় কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু

ভারতের ওষুধ কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে গাম্বিয়া ও ভারত।

সম্প্রতি গাম্বিয়ার বিভিন্ন অঞ্চলে কিডনি বিকল হয়ে ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের সবার বয়স ৫ বছরের মধ্যে। গাম্বিয়ায় প্রাথমিক তদন্তে জানা গেছে, এই শিশুদের মৃত্যুর জন্য মেইডেন ফার্মাসিউটিক্যালসের ৪টি কাশির সিরাপ দায়ী। এসব সিরাপের নাম হলো প্রোমেথাজিন ওরাল সলিউশন বিপি, কফিক্সমেলিন বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ।

ইতোমধ্যে এই চার কফ সিরাপ পরীক্ষা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউেএইচও)। সেই পরীক্ষার মূল্যায়নে বলা হয়েছে, এই চারটি সিরাপের মধ্যেই ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল নামের দু’টি রাসায়নিক উপাদনের অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ