ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ রাশিয়ান সৈন্যদের জীবন ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) এক ভিডিওতে তিনি বলেন, আপনি এখনও রাশিয়াকে ট্র্যাজেডি থেকে এবং রাশিয়ান সেনাবাহিনীকে অপমান থেকে বাঁচাতে পারেন।
ওলেক্সি রেজনিকভ বলেন, যারা অবিলম্বে লড়াই করতে অস্বীকার করবে আমরা তাদের জীবন, নিরাপত্তা এবং ন্যায়বিচারের গ্যারান্টি দেব এবং যারা অপরাধমূলক আদেশ দিয়েছে, তাদের জন্য আমরা একটি ট্রাইব্যুনাল নিশ্চিত করব।
তিনি বলেন, ক্রেমলিনের দ্বারা আপনি প্রতারিত এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।











