নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ৮৪০ কিলোমিটার দূরে চ্যাথাম দ্বীপে প্রায় ৫০০ মৃত ডলফিনের দেহ ভেসে এসেছে।
নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কানজারভেশনের সামুদ্রিক প্রযুক্তি উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট জানিয়েছেন, মানুষ ও তিমি উভয়ের জন্য হাঙ্গরের আক্রমণের ঝুঁকির কারণে আটকে পড়া ডলফিনগুলো পুনরায় ভেসে যাওয়া সম্ভব হয় না। বেঁচে থাকা ডলফিনগুলো আরও দুর্ভোগ এড়াতে আত্মহত্যার পথ বেছে নেয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, চ্যাথামের আশেপাশের সমুদ্রে হাঙরের আনাগোনা। তাই তটের দিকে ছুটে আসা তিমিদেরও যেমন সমস্যা, তেমনই বিপদ উদ্ধারকারী দলেরও।











