spot_img
spot_img

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি দেশে এসে পৌঁছান।

বুধবার (১২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান গত ৫ অক্টোবর সুইজারল্যান্ডের বিমান বিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘রাইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানি এজি’র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কোম্পানি পরিদর্শন করেন। এ এসময় কোম্পানিটির কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চলমান বর্তমান প্রকল্পসমূহ এবং উৎপাদিত সরঞ্জামাদি সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন।

আইএসপিআর আরও জানায়, গত ৬ অক্টোবর রাইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানি এজি লাইভ ফায়ারিংয়ের আয়োজন করে। সেখানে সেনাপ্রধান ওরলিকন টুইন গান জিডিএফ-০০৯ এর গান ফায়ারিং এবং গোলাবারুদের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ