spot_img
spot_img

ইউরোপের জ্বালানি সংকটে রাশিয়ার দায় নেই: পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের জ্বালানি সংকটে রাশিয়াকে দোষ দেওয়ার কিছু। এর জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী।

বুধবার (১২ অক্টোবর) রাশিয়ার জ্বালানি সপ্তাহ-২০২২ এ প্রধান আলোচকের বক্তব্যে পুতিন এসব কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এ বছর ইউরোপের বিদ্যুৎ এবং গ্যাস বিল তিন গুনের বেশি। সাধারণ ইউরোপীয়ানরা ভুগছে। মধ্যযুগের মতো ইউরোপের জনগণ শীতের জন্য কাঠ জমা করছে। এতে রাশিয়ার কী করার আছে?

পুতিন বলেন, নিজেদের ভুলের জন্য তারা (ইউরোপীয় ইউনিয়ন) অন্যকে দোষারোপ করার চেষ্টা করছে। কিন্তু এটা ( গ্যাস সংকট) ইউক্রেনে অভিযানের ফল নয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি ইস্যুতে সহযোগিতার ক্ষেত্রে পুতিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ‘দুর্বল সিদ্ধান্তের’ সমালোচনা করেন। তিনি নর্ড স্ট্রিম-২ দিয়ে গ্যাস নেওয়ার আহ্বান জানান।

সূত্র: সিএনএন
spot_img
spot_img
spot_img

সর্বশেষ