spot_img
spot_img

জানুয়ারিতে বিশ্ব ইজতেমা

বাংলাদেশের ঐতিহ্য দাওয়াতে তাবলীগের বিশ্ব ইজতেমা আগামী ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুর জেলা প্রশাসক টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাওয়াতে তাবলীগের মুরুব্বি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এ বিষয়ে মাওলানা মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, কাকরাইলে ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের মধ্যে মাশওয়ারা হচ্ছে। প্রতি বছর আমাদের জোড় হয়। অনেক আগেই ইজতেমার জন্য জানুয়ারির ৬, ৭, ৮ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৩, ১৪, ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আশা করছি সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর ইচ্ছায় আবারো বিশ্ব ইজতেমা আয়োজন সম্পন্ন করা যাবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, ইজতেমার প্রস্তুতি বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ