ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে গতকাল শুক্রবার ফোনেও কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, এই ফোনালাপে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতেও চেয়েছে সৌদি আরব।
সূত্র: রয়টার্স











