ইউক্রেনকে আরও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র এবং অন্যান্য সামরিক সহায়তার প্যাকেজ পাঠানোর ঘোষণা দিল আমেরিকা।
শুক্রবার (১৫ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনজুড়ে বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলা ও রুশ বাহিনীর নৃশংসতার পাড়ারসম প্রমাণ পাওয়ার পরই এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক টুইট বার্তায় ব্লিঙ্কেন বলেন, রুশ বাহিনীকে পিছনে ঠেলে দিতে ইউক্রেনীয় যোদ্ধাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ।
আলাদা এক বিবৃতিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওয়াশিংটনের নতুন সামরিক প্যাকেজে হিমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) এর জন্য আরও গোলাবারুদ রয়েছে। এর মধ্য দিয়ে জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেনে মোট ১৮.৩ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা পাঠানো হয়েছে।
সূত্র: আল জাজিরা











