রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার বেলগোরোদে সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদে এ হামলার ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বিরুদ্ধে স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা পোষণকারী ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেওয়া সময়, সন্ত্রাসীরা ইউনিটের কর্মীদের ওপর গুলি চালায়।
স্বাধীন রাশিয়ান নিউজ ওয়েবসাইট সোতা ভিশন জানিয়েছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে এবং বেলগোরোদের প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পূর্বের ছোট শহর সোলোতিতে এ হামলার ঘটনা ঘটে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি











