spot_img
spot_img

কোনো চাপ অনুভব করছেন না সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের কারণে বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করা নিয়ে আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।

রোববার (১৬ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রশ্না করা হলে সিইসি বলেন, আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন। এখানে নির্বাচকমণ্ডলী ভোট দেবেন।

সিইসি আরও বলেন, সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এর আগে দুটি করেছি। আর এটা নিঃসন্দেহে একটা অগ্রগতি, ভোটাররা যাতে ভোট দিতে পারেন, তা আমরা কেন্দ্রীয়ভাবে মনিটর করি। এটা একটা ভালো উদ্যোগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ