জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক মাওলানা উবাইদুল্লাহ হামযাহ এবং হাকিম আখতার রহ.-এর খলিফা মুফতি সাঈদ নূর (মানিকগঞ্জ পীর)-কে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
আজ রোববার (১৬ অক্টোবর) বিকাল তিনটায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে আয়োজিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, আমরা আগামী ২৩ অক্টোবর’২২ ইং রোববার রংপুর বিভাগের সকল জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ২৭ অক্টোবর’২২ ইং বৃহস্পতিবার সকাল নয়টায় সাভারস্থ বন্ধন রেষ্টুরেন্টে ঢাকা মহানগর ৭নং জোন (সাভার, আশুলিয়া, ধামরাই) এর উদ্যোগে সীরাত কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছি।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, মুফতী কামাল উদ্দীন, মুফতী মাহফুজুর রহমান, মাওলানা যোবায়ের, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা গোলাম মাওলা ও মাওলানা মুমিনুল ইসলাম প্রমুখ।











