spot_img
spot_img

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে।

আজ সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বঙ্গভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্টপতি বলেন, পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ