spot_img
spot_img

ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্র্যের দিকে ঠেলে দিয়েছে

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেখা দেয়া অর্থনৈতিক সংকট পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের ঠিকে ঠেলে দিয়েছে। ইউনিসেফ ২২ টি দেশ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ খবর জানিয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল সোমবার (১৭ অক্টোবর) এ কথা জানিয়েছে। ইউনিসেফ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে শিশুরা অর্থনৈতিক সংকটের তীব্র বোঝা বহন করছে।

জাতিসংঘের শিশু তহবিল আরো বলছে, এই যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার আরো ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের মধ্যে ফেলেছে যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে।
এছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ