সারা দেশে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর দেশের ৫৭টি জেলা পরিষদে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা দুপুর ২টা পর্যন্ত চলে।
প্রতি উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়। তবে প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয় ভোটকেন্দ্র। মোট ভোটকেন্দ্র ছিল ৪৬২টি, আর ভোটকক্ষ ৯২৫টি।
৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোট কেন্দ্র ৪৬২টি ও ভোট কক্ষ ৯২৫টি। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ জন সদস্য মোতায়েন করেছে ইসি। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।











