spot_img
spot_img

নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০

নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে।

রোববার (১৭ অক্টোবর) মৃতের এ নতুন সংখ্যা প্রকাশ করা হয়।

টুইটারে দেওয়া নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ প্রাকৃতিক দুর্যোগে ১৩ লাখেরও বেশি মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।

মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, দুঃখজনক খবর হচ্ছে ১৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত বন্যায় ৬০৩ জন প্রাণ হারিয়েছে।

গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৫০০ জন। কিছু রাজ্য সরকার বন্যার প্রস্তুতি গ্রহণ না করায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়।

উমর ফারুক বলেন, বন্যায় ৮২ হাজারের বেশি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং প্রায় এক লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমি পানিতে ডুবে গেছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানায়, নাইজেরিয়ায় সাধারণত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হলেও বিশেষ করে আগস্ট থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে দেখা যায়।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ