খেলাফত মজলিসের নাযেবে আমীর অধ্যাপক আবদুল হালিম ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক আবদুল হালিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হৃদরোগে আক্রান্ত্র হয়ে গতকাল রাত ৩:৩০ টায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন ও ইসলামী আন্দোলনের অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।
আজ সকাল ৯:৪৫টায় রাজধানীর মিরহাজীরবাগ তামিরুল মিল্লাত মাদ্রাসা মাঠে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের সহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।
অধ্যাপক আবদুল হালিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, অধ্যাপক আবদুল হালিম ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক ছিলেন। কর্মজীবনেও তিনি ইসলামী দাওয়াহ ও সাহিত্য নিয়ে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন বিনয়ী, মৃদুভাষী ও চিন্তাশীল ব্যক্তিত্বকে হারালাম। আল্লাহ তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে অধিষ্ঠিত করুন। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক আবদুল হালিমের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি ডাঃ আবদুল্লাহ খান, সাধারণ সম্পাদক ডা: আখলাক আহমদ। ব্যাংকার্স সোসাইটির সভাপতি আবদুস সামাদ সরকার ও সেক্রেটারি মুফতি সাইফুল হক। জাতীয় সাংস্কৃতিক ফোরামের সভাপতি এভভোকেট একেএম বদরুদ্দোজা ও সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান। দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক কাউসার আহমদ সোহাইল ও পরিচালক সাইফুল্লাহ সাহাল, নির্বাহী পরিচালক আবদল্লাহ আস সাকিব প্রমুখ।











