spot_img
spot_img

যুগযুগ ধরে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুগযুগ ধরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরে যাবে। আশা করি, আমরা এক সঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইব। মুক্তিযুদ্ধের সময় ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি।

তিনি বলেন, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে চাই। সকল সমস্যা নিজেরা বসেই সমাধান করতে চাই।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারিতে উভয় দেশের অর্থ বাণিজ্যসহ সীমান্তে পারাপারে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা সেসব সমস্যা সমাধান করতে পারবো। বাংলাবান্ধা বন্দরে ইমিগ্রেশন বন্ধ রয়েছে করোনাকালীন থেকে। সাধারণ মানুষের সুবিধার জন্যে খুব তাড়াতাড়ি এই বন্দর দিয়ে ইমিগ্রেশন চালু করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ