ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। বীর মুক্তিযোদ্ধরা এদেশের শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র উপহার দিয়েছেন। কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋন পরিশোধ করা সম্ভব নয়।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ইসলামপুর উপজেলার মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণকে মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড প্রদান করে তাদের সুযোগ সুবিধার প্রাপ্তিকে সহজ করা হয়েছে।











