spot_img
spot_img

বিষাক্ত সিরাপ: ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যু বেড়ে ১৩৩

বিষাক্ত সিরাপ খেয়ে গুরুতর কিডনি জটিলতায় ভুগে ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যুর ঘটনা আরও বেড়েছে। কিডনি বিকল হয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইন্দোনেশিয়ার ২২টি প্রদেশে ১৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে সাদিকিন বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশের ২২ প্রদেশে গুরুতর কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪১ জন এবং তাদের মধ্যে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের অধিকাংশেরই বয়স ৫ বছরের কম।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াতেও কিডনি বিকল হয়ে ৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মেইডেন ফার্মাসিটিক্যালসের তৈরি চারটি সর্দিকাশির সিরাপ দায়ী এসব মৃত্যুর জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওই তদন্তে আরও জানা গেছে, ওই চারটি কফ সিরাপে এথিলিন গ্লাইকল ও ডায়াথিলিন গ্লাইকল নামের দুটি রাসায়নিক উপাদানের বিপজ্জনক মাত্রার উপস্থিতি পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ