spot_img
spot_img

আরও এক ফিলিস্তিনি যুবককে হত্যা করলো ইসরায়েল

আরও এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সেনারা।

শনিবার (২২ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ১২৫ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদি বাহিনী।

গত বুধবার এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা।

সর্বশেষ নিহত ফিলিস্তিনি যুবকের নাম রাবি আরাফাহ রাবি (৩২। শনিবার হাসপাতালে তিনি মারা যান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কালকিলয়া শহরের দক্ষিণপূর্বের চেক পয়েন্টে তার মাথায় গুলি করা হয় ।

সুত্র: আল জাজিরা
spot_img
spot_img
spot_img

সর্বশেষ