spot_img
spot_img

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত ; দুই পাইলট নিহত

পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) সাইবেরিয়ার ইরকুটস্ক নগরীর এক দ্বিতল ভবনের সঙ্গে আঘাত লেগে এ ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিমানের দ’জন পাইলটই নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কেউ আহত হননি। খবর এএফপি’র।

আঞ্চলিক গভর্নর ইগোর কোবজেভ অন্ধকার আকাশে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে দমকলকর্মীরা কাজ করছেন।

সুত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ