পশ্চিম তীরে ৪জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ব্যাপক সংখ্যক ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে ফিলিস্তিনিদের উপর এই হত্যাকাণ্ড চালায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সংঘর্ষে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সহিংসতার প্রতিবাদে গত সপ্তাহে ফিলিস্তিনিরা ধর্মঘট পালন করে।
সূত্র: আল জাজিরা











