spot_img
spot_img

ফিলিপাইনে ৬.৪ মাত্রায় ভূমিকম্প

ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২৫ অক্টোপর) স্থানীয় সময় ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য।

ভূ-কম্পনের উৎপত্তিস্থল থেকে ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স জানান, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ