spot_img
spot_img

পরমাণু হামলা নিয়ে রাশিয়াকে সতর্ক করলেন বাইডেন

ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার কারণে দখল করা এলাকাগুলো থেকে প্রায়ই পিছু হটছে রুশ সেনারা। এর জবাবে রাশিয়ার পরমাণু হামলার ঝুঁকিও দেখছেন অনেকে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছেন। তিনি বলেন, এ ধরনের কোনো বাড়াবাড়ি করা হলে তা হবে একটি গুরুতর ভুল।

বুধবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মূলত চলমান যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এই ধরনের পদক্ষেপ পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে বলেও রাশিয়া জানিয়েছে। এছাড়া ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরক যন্ত্র দিয়ে এই ধরনের হামলার পরিকল্পনা করছে এবং (সেই ধরনের কোনো হামলার ঘটনার জন্য) কিয়েভকে দায়ী করতে চাইছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ