চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও আমেরিকাকে বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষায় অবশ্যই একসাথে থাকার উপায় খুঁজে বের করতে হবে। নজির ভঙ্গ করে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি এমন বক্তব্য দিলেন।
তিনি বলেন, চীন পরস্পরকে সম্মান দিতে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে ও নতুন যুগে একসাথে থাকার উপায় খুঁজে বের করতে আমেরিকার সাথে কাজ করতে ইচ্ছুক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।
শি জিনপিং বলেন, প্রধান শক্তি হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার- বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিশ্চয়তা বৃদ্ধিতে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নকে উন্নীত করতে সাহায্য করবে।
সূত্র : বাসস











