টুইটারের নতুন মালিক ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন।
ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালের পাশাপাশি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং এর নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন।
আগরওয়াল আগে টেসলা প্রধানকে একটি টেকওভার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন। ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দেয়ায় এ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। পরে তিনি টুইটারে ভুয়া একাউন্ট বাতিল না করার অভিযোগে চুক্তি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মামলায় জড়িয়ে পড়েন।
সূত্র: বাসস











