spot_img
spot_img

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ৪২; নিখোঁজ আরও বহু

ঘূর্নিঝড় ‘নালগায়ে’র প্রভাবে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনের মাগিন্দানাও প্রদেশে ৪২ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও বহুসংখ্যক।

মাগিন্দা স্থানীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী নাগিব সিনারিমবো বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই অঞ্চলে এত বৃষ্টি এর আগে আমি দেখিনি।

তিনি বলেন, প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল এবং সেই ঢলের সঙ্গে ভেসে আসা কাদা, গাছ ও পাথরের কারণে অনেক এলাকায় সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থানা বিভাগের উদ্ধারকর্মীদের অনুমান, এসব জঞ্জালের তলায় আরও অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়েছে। আমরা একান্তমনে প্রার্থনা করছি— এই অনুমান যেন সত্য না হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ