spot_img
spot_img

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ১১৬০ জনের মৃত্যু; শনাক্ত তিন লাখ আট হাজার ১৩৪

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৬০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা আমেরিকায় ও দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৪৪ জনে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২২৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ