রংপুরে আজ শনিবার (২৯ অক্টোবর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
স্থানীয় ও নেতাকর্মী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) রাতেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে যায়। রাত থেকে আশপাশের জেলা থেকে লোকজন এসে শহরের বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছে।
স্থানীয় নেতারা জানান, পরিবহন ধর্মঘটের বাধা পেরিয়ে দুই দিন আগে থেকেই রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।










