spot_img

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন ঘেরাও

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের গুডস হিলের বাসভবন ঘেরাও করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সাকা চৌধুরীর ছেলে হুম্মামের বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে’র চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটি।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর জামাল খানের মোড়ে সংগঠনের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। পরে সমাবেশ থেকে বাসভবন ঘেরাও করেন তারা।

সমাবেশে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহমেদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ‍‍’, ‘বীর মুক্তিযোদ্ধা‍‍’ এবং ‘শহীদ‍‍’ শব্দগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। সাজাপ্রাপ্ত ‘যুদ্ধাপরাধী’ সাকাকে তার পুত্র হুম্মাম কাদের চৌধুরী ‍‍‘শহীদ‍‍’ বলে লাল-সবুজের পতাকার অবমাননা করেছে। আমরা অবিলম্বে তার বিচার চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ