পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিন-রাত কাজ করছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, দেশের গরিব ও অসহায় মানুষকে সকল প্রকারে সহযোগিতা প্রদান করা হচ্ছে। জনগণকে সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয় না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমানভাবে সরকারি সহায়তা প্রদান করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে।










