spot_img

যুবদলের শোভাযাত্রা থেকে হামলা; ওসিসহ ৫ পুলিশ আহত

চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায চলছিল। হঠাৎ সেখান থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড কাঁদানে গ্যাস, ২৪ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে যুবদলের অন্তত ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি বের করে বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবদলের একটি মিছিল হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় থেকে বের হয়ে পূর্ব বাজার ব্রিজের কাছে এগিয়ে আসে। এসময় কোনো প্রকার উসকানি ছাড়া যুবদলের অতি উৎসাহী কিছু কর্মী পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ ৬ রাউন্ড টিয়ার সেল ও ২৪ রাউন্ড ফাকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ