spot_img
spot_img

এক শিফটে চলবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আগামী বছর থেকে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন থেকে এক শিফটে চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব আমিনুল ইসলাম খান।।

আজ রোববার (৩০ অক্টোবর) এই সিদ্ধান্তের এ কথা জানিয়েছে সরকার।

সচিব বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হ‌বে। দেশের সকল প্রাথ‌মিক বিদ্যালয়কে এক শিফটে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছরের জানুয়া‌রি থেকে এটা কার্যকর করতে পারব।

সারা দে‌শে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান গণ‌শিক্ষা স‌চিব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ